Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো- শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ইসি জানিয়েছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)

এই আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও তার ফলাফল স্থগিত থাকবে। চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত মামলা (সিপিএলএ নং ৪৪১/২০২৬) চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ করা যাবে না।

‎চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর এর ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। তার প্রার্থিতা নিয়ে আপিল বিভাগে মামলা (সিপিএলএ নং ৪৪০/২০২৬) চলমান থাকায় ইসি ফলাফল ঘোষণার ওপর আইনগত স্থগিতাদেশ জারি করেছে।

‎শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও তার জয়-পরাজয়ের চূড়ান্ত ঘোষণা আদালতের রায়ের ওপর নির্ভর করবে। আপিল বিভাগের মামলা (সিপিএলএ নং ৪৪২/২০২৬) নিষ্পত্তি হওয়ার পর ইসি এই আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

‎জানা গেছে, আদালত থেকে মামলাগুলোর নিষ্পত্তি হলেই কেবল এসব আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১

আরো

সম্পর্কিত খবর