Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদের নিরঙ্কুশ জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু নিরঙ্কুশ জয় হয়েছে।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সব কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ১১ টার দিকে এই ফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, শামা ওবায়েদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের মো. আকরাম আলীকে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর