Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ডিএসসিসির নবনিযুক্ত প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২

নবনিযুক্ত ডিএসসিসির প্রশাসক ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম।

ঢাকা: মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক ও বিএনপি নেতা মো. আব্দুস সালাম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে এ ঘোষণা দেন তিনি।

আব্দুস সালাম ফেসবুক পোস্টে লেখেন, কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আগামীতে মেয়র নির্বাচন করব।

এর আগে, গত রোববার আব্দুস সালামসহ বিএনপির ছয়জন নেতাকে দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ মঙ্গলবার তারা কাজে যোগ দেন।

আব্দুস সালাম এক সময় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ছিলেন। পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। সেইসঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

বিজ্ঞাপন

২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হলেও আব্দুস সালাম এবারের নির্বাচনে প্রার্থী হননি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।

অন্যদিকে, গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ্।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর