Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভিন্ন পদে ২১ জনকে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৫

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য ২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব খোরশেদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিভাগীয় নির্বাচন কমিটির গত ২২ ফেব্রুয়ারির সুপারিশ অনুযায়ী অপেক্ষমাণ তালিকা (২য় পর্যায়) থেকে বিভিন্ন পদের রোল নম্বরধারী প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় যারা স্থান পেয়েছেন, তারা হলেন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ২ জন। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ১০ জন। অফিস সহায়ক (গ্রেড-২০): ৭ জন। নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০): ১ জন। পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০): ০১ জন।

বিজ্ঞাপন

নির্বাচিত প্রার্থীদের আগামী ৮ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। যোগদানের সময় শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণ হিসেবে ঢাকা বা নিজ জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ডোপ টেস্ট রিপোর্ট ও সুস্থতার সনদ জমা দিতে হবে। এছাড়া ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।

এদিকে, নির্বাচিতদের নিয়োগপত্র ইতোমধ্যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ecs.gov.bd) আপলোড করা হয়েছে। প্রার্থীদের ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

রক্তাক্ত পিলখানার ১৭ বছর আজ
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৫

আরো

সম্পর্কিত খবর