Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থী হিসেব প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছেন বলে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। এদিকে ফিলিস্তিন তার প্রার্থী প্রত্যাহার করেছে।

কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান। ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের পর বাংলাদেশ এখন সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনীত করেছেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচন চলতি বছরের জুনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হবে। পদটি ২০২৬-২৭ মেয়াদের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এর আগে বাংলাদেশ ফিলিস্তিনের আগে তার প্রার্থিতা ঘোষণা করে।

বিজ্ঞাপন

বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর