Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন।

তার সঙ্গে ছিলেন– প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর