Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের বাইরে না যাওয়ার নির্দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহবান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকলকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য আহবান করা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, সি.পি.আর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখুন।

বিজ্ঞাপন

বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা এবং বিশেষ পরামর্শগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে। বাহরাইনের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোন ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল: [email protected] -এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর