Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন, আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ০৮:২৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া বাতিল হওয়া ফ্লাইটের ৮৫০ জন যাত্রীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে এসে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ব্রিফিংয়ের মাঝেই ফোন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আটকে পড়া যাত্রীদের খোঁজ নেন তিনি। মন্ত্রীকে তিনি যাত্রীদের খাবার, আবাসনসহ সার্বিক বিষয় নিশ্চিত করার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। কুয়েত বিমানবন্দরে হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিদেশগামী যাত্রীদের রাতে থাকার অসুবিধা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সিভিল অ্যাভিয়েশন ৮০০ এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর