Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াদগামী স্থগিত ফ্লাইটটি ঢাকা ছাড়বে সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১৬:৪২ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১৭:৫৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট বিজি-৩৩৯ সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা ছেড়ে যাবে। এ জন্য নির্ধারিত সময়ে ৪ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রীদেরকে জানানো যাচ্ছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৯) স্থগিত হয়েছিল, সেটি সোমবার দুপুর ১টায় রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে।

বিজ্ঞাপন

এ জন্য, যাত্রীদের যাত্রা শুরুর ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর