Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১০:২৬

ঢাকা: দেশের সাত বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বজ্রসহ বৃষ্টির সময় সাময়িকভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর