Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূল ও নদীতীরে শান্তি-নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৩:৫১

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম আরও সক্রিয় ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের দেশপ্রেম, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং দুর্যোগকালীন উদ্ধার তৎপরতায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, বন্দর কার্যক্রম, মৎস্যসম্পদ ও নৌপথ যোগাযোগ ব্যবস্থার জন্য উপকূল ও নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব এলাকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ প্রেক্ষাপটে তিনি সংশ্লিষ্ট সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।

বৈঠকে মহাপরিচালক কোস্ট গার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক সরঞ্জাম সংযোজনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর