Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শিক্ষা সচিব নিয়োগ দিয়েছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ২১:২৬ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ২২:৩৯

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে আবদুল খালেককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেকে (পরিচিতি নম্বর: ৩৫৮৮) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন
সারা বাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর