Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাসপাতালে হাজিরা দিয়েই রোগী দেখেন চেম্বারে, চিকিৎসককে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৫:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: শরীয়তপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে হাজিরা দিয়েই চিকিৎসক রাজেশ মজুমদার নিজের প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখার কারণে তাকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না এই মর্মে তলব করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) শরীয়তপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমানের সই করা এক চিঠিতে ওই চিকিৎসককে তলব করা হয়েছে।

কৈফিয়ত তলব প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আপনাকে এই মর্মে কৈফিয়ত তলব করা যাচ্ছে যে, গত ৪ মার্চ আপনি হাজিরা খাতায় সই দিয়ে হাসপাতাল ত্যাগ করে সকাল সাড়ে ১০টায় আপনার অফিসের চেম্বারে না বসে শরীয়তপুরে আধুনিক সিটি হাসপাতাল অর্থাৎ আপনার প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে জানা যায়। আপনার এই আচরণে ওই হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ব্যহত হয়, যা সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিধির পরিপন্থী।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, এই অবস্থায় আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিধির ৩৯(১) বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তাহার জবাব পত্র জারির ৩ (তিন) দিনের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হল।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর