Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনের বাংলাদেশ দূতকে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০৪:৫৬ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ০৫:০৮

লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডনে একবছরের বেশি সময় ধরে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচিত সরকার। শনিবার (৭ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানা গেছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়। বৃটেনের বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহারের পর ১৫ ব্যাচের আবিদাকে নিয়োগ দেওয়া হয়।

শুরু থেকে সেই নিয়োগ নিয়ে আপত্তি ছিল বিএনপি-জামায়াতের। তবে ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর আবিদাকে প্রত্যাহার করা হলো। সরকারের এই ২০ দিনে কোনো রাষ্ট্রদূত, হাইকমিশনার বা মিশন প্রধানকে প্রত্যাহারের ঘটনা এটাই সম্ভবত প্রথম।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি। তাছাড়া হেডকোয়ার্টারে তিনি আমেরিকা অনুবিভাগসহ বিভিন্ন বিভাগ সামলেছেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর