Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা-১৬ আসনের ভোট রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
৮ মার্চ ২০২৬ ১৩:২৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি ইলেকশন কমিশন (ইসি)-কে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীকে নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৮ জুন অনুষ্ঠিত হবে।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মামলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী ও প্রতিমন্ত্রী আমিনুল হক হাইকোর্টে মামলা করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার আবেদন করেন।

বিজ্ঞাপন

গত ২ মার্চ বিএনপির চার প্রার্থী কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর