Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:০৫

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো।

ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে পরিপত্রে বলা হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর