Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি দায়িত্ব পালন না করায় সহকারী প্রিজাইডিং অফিসার মামুন বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৯:৩৪ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০০:৩৩

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অর্পিত দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় সহকারী প্রিজাইডিং অফিসার আবদুল্লাহ আল মামুনকে ২ মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেসঙ্গে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে এই আদেশ কার্যকর করার জন্য রাঙ্গামাটির জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা পাঠানো হয়।

ওই নির্দেশনাতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিপ্যাড) ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন আবদুল্লাহ আল মামুন। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের বিলাইছড়ি শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

তবে কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই তিনি নির্বাচনের দিন দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। নির্বাচন কমিশনের মতে, এ ধরনের আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (সংশোধিত) এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য।

এ প্রেক্ষিতে আইনের ধারা ৫(৩) অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইনের ধারা ৫(১) ও ৫(২) অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর