Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে: ত্রাণমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ২১:৪৪ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ০০:৩৫

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে।

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে। অন্যদিকে জনগোষ্ঠির পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

ত্রাণমন্ত্রী আরও বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা নিয়েছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সচিব সচিব সাইদুর রহমান খান সভায় বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর