Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ পুলিশ সুপারের বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৭:০১

ঢাকা: বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সই করা ওই প্রজ্ঞাপন থেকে জানা গেছে, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পিআইবিতে পদায়ন করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

৪ পুলিশ সুপারের বদলি
১০ মার্চ ২০২৬ ১৬:৪৪

আরো

সম্পর্কিত খবর