Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৬:৫৭

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামে এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে তিনি মারা যান। নিহত বজলু সাতক্ষীরা জেলার কুশখালী এলাকার বাবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খুমেক হাসপাতালের ১৫ তলা ভবনের ছাদে রড বাঁধার কাজ করছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর