Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, গাড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৪:০০ | আপডেট: ২১ জুন ২০২৬ ১৪:০৭

বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়কের রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর