Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ ও টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২৬ ২০:০১ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ২০:০৩

টাঙ্গাইল (বামে) ও নওগাঁয় (ডানে) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হচ্ছে।

ঢাকা: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—প্রতিপাদ্যকে সামনে রেখে
নওগাঁ ও টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উভয় জেলাতেই এ দিবস পালিত হয়।

নওগাঁ সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া দেখানো হয়। র‌্যালি ও মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা অংশ নেন।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ছাড়াও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, জেলা প্রেস ক্লাব সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

এদিকে, এ দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলেও জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রঙিন র‌্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জিয়াউল হক।

কর্মসূচিতে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

দু’টি জেলায় আয়োজিত কর্মসূচিই দুর্যোগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও ত্রাণ তৎপরতা প্রয়োগে যুবসমাজ ও সাধারণ জনগণকে সংযুক্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর