Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথভাবে নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২২:০৪

ঢাকা: আগামী সোমবার ১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে ইসির কার্যালয়, দফতর, প্রকল্পের সব কর্মকর্তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে ইসি।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

ওই অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ অংশগ্রহণে আগামী ১৬ মার্চ সকাল ১১টায় নির্বাচন ভবনের বেইজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইসির কার্যালয়/দফতর/প্রকল্পের সকল কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞাপন

অফিস আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর