ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২মার্চ) সকাল ১১টা পাঁচ মিনিটে ক্বারী মোহাম্মদ আবু রায়হানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদের অধিবেশন শুরু হয়। তার আগে সংসদ সচিব কানিজ মাওলা অধিবেশনে উপস্থিত সদস্যদের স্বাগত জানান।
কোরআন তেলাওয়াতের পর সংসদ সচিব কানিজ মাওলা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য একজন জেষ্ঠ্য সংসদ সদস্যের নাম প্রস্তাব করার জন্য সংসদ নেতাকে আহ্বান জানান। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সভাপতিত্ব করেন ড. মোশাররফ হোসেন।

ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলের সদস্যরা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় নেতারা সংসদ বিরোধীদলীয় সংসদ সদস্যরা যোগ দিয়েছেন।