Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১১:৫৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:০১

ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রোকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেন সংসদ সদস্যরা।

এর আগে, সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদের জেষ্ঠ্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। ড. মোশাররফ হোসেন বলেন, আমি ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একজন মাত্র সদস্যের মনোনয়নপত্র পেয়েছি।

এ সময় তিনি ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করার আহ্বান জানালে সংসদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন করেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।

বিজ্ঞাপন

এরপর ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। তিনি সংসদের সামনে প্রশ্ন করেন ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তখন সব সদস্যরা হ্যাঁ বলেন এবং ড. মোশাররফ হোসেন বলেন সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসের ডেপুটি স্পিকার নির্বাচিত ঘোষণা দেন।

এরপর ৩০ মিনিটের জন্য জাতীয় সংসদের অধিবেশন বিরতি দেন। ৩০ মিনিট পরে নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হবে।

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর