Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৩:১৬

আহমেদ আযম খান।

ঢাকা: নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পৌনে একটার দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির অফিস কক্ষে আহমেদ আযম খানকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবউদ্দিন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নরুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) প্রমুখ।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হওয়ায় আহমেদ আযম খানকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর