Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে বিরোধীদলীয় নেতা ও উপনেতার গেজেট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১০:৪৩ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৬

বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১-এর বিধি ২(১)(ট)-এর অধীনে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২৫৯-কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি দেন।

উল্লেখ্য, বিরোধীদলীয় নেতা ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলটির নায়েবে আমির। জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেন।

এদিকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বিরোধীদলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে আজ রোববার পর্যন্ত মুলতবী ঘোষণা করেন স্পিকার। আজ সকাল ১১টায় পুনরায় অধিবেশন শুরু হবে।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

সংসদের মুলতবি অধিবেশন শুরু
১৫ মার্চ ২০২৬ ১১:৩৩

আরো