ঢাকা: পরীক্ষামূলকভাবে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বিনামূল্যে পাবলিক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন জনসমাগমস্থলে জনগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরইমধ্যে বিভিন্ন বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে সংযোগ স্থাপনের পাশাপাশি দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ সম্পন্ন হয়েছে, কক্সবাজার বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন।
এছাড়া স্টারলিংক স্যাটেলাইট সংযোগ চালু হওয়া ট্রেন রুট: ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট, ঢাকা–রাজশাহী ও ঢাকা–খুলনা।
প্রযুক্তির এই সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করছে।