Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, ৪ অঞ্চলে সতর্কসংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ২০:১২

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ১ টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা জরুরি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর