Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপির বাসায় চুরির খবর সত্য নয়: পুলিশ সদর দফতর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৮:৫১

পুলিশ সদর দফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত আইজিপির বাগেরহাটের গ্রামের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে সংবাদটি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, প্রকৃতপক্ষে আইজিপি বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

ঘটনার প্রকৃত বিবরণ হলো—গত ১৬ মার্চ আনুমানিক রাত ১১ টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর ১৭ মার্চ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।

পুলিশ সদর দফতর জানায়, আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর