Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতেও গুলশানের বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৭:৫৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:০০

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হলেও রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করে নিরবচ্ছিন্নভাবে রাষ্ট্রীয় জরুরি কাজ সম্পাদন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

প্রেস সচিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ছুটির আমেজে না থেকে বরং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির কাজের গতি ও তদারকি পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পাশাপাশি দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখতে মেয়র ও প্রশাসকদের প্রয়োজনীয় তাগিদ দেওয়ার পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর