Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলের ফিরতি যাত্রার টিকিট কাটার শেষ দিন আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ০৯:২৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৯:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা: আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির আজই শেষ দিন।

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন । বৃহস্পতিবার মূলত ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

বিজ্ঞাপন

টিকিট সংগ্রহের নিয়মাবলি :

একজন যাত্রী সর্বোচ্চ একবারের প্রচেষ্টায় ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে সংগৃহীত কোনো টিকিট রিফান্ড বা ফেরতযোগ্য হবে না।

যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে, ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ (এসআরও) টিকিট ইস্যু করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই বিশেষ ব্যবস্থায় পর্যায়ক্রমে ২৩ থেকে ২৮ মার্চের টিকিট ইতোমধ্যে বিক্রি সম্পন্ন হয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের বিশেষ টিকিটও পরবর্তীতে পাওয়া যাবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর