Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৫:২৮ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৪৩

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২১ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

বাণীতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

রমজানের এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বাণীতে প্রধানমন্ত্রী ধনী-দরিদ্র ও ভেদাভেদ ভুলে সবাইকে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আনন্দের এই দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার করার কথা বলেন তিনি।

তারেক রহমান প্রত্যাশা করেন, ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বাণীর শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত
২০ মার্চ ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর