Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ০০:০৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ঈদের অনাবিল আনন্দ সবার জীবন ভরে উঠুক এবং সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে যাক প্রতিটি ঘরে ঘরে।

রাষ্ট্রপতি তার বার্তায় একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করে বলেন, শান্তি ও সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। তিনি মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত চারিত্রিক গুণাবলিকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

একই সঙ্গে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজের বিত্তবান ও সচ্ছল শ্রেণিকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর