Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়ায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনোয়ার ইব্রাহিম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানান। পোস্টে তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর