Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ০৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেন।

বায়তুল মোকাররমে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের পর পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

ছবি: সারাবাংলা

দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী; তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন; চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী; এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

বিজ্ঞাপন

ছবি: সারাবাংলা

এদিকে, জাতীয় পর্যায়ের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে অংশ নেবেন। এছাড়া বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের কূটনীতিকরাও এতে অংশগ্রহণ করবেন।

সারাবাংলা /একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর