ঢাকা: নিজ আসনে রাজধানীর মিরপুরে, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ মার্চ) সকালে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে আয়োজিত ঈদের জামাতে অংশ নেন তিনি।
ঈদ জামাতে বিরোধীদলীয় নেতার উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ঈদের নামাজ পড়তে মাঠে জড়ো হন।
নামাজ শেষে খুতবা পাঠ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।
মোনাজাত শেষে সবার সঙ্গে কোলাকুলি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জামায়াতের আমির। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।