Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২২:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: এবার ২৫ মার্চ (বুধবার) গণহত্যা দিবসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট হচ্ছে না।

যদিও মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না।

নতুন এ সিদ্ধান্তের কারণ কী -তা বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল।

সেই ২৫ মার্চ কালরাত স্মরণে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হতো। গত বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়। এবার সেটি পালিত হবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর