Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংসদ কমিটির প্রথম সভা আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ০৯:২৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম সভা শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন সংসদ কমিটির চেয়ারম্যান সরকারদলীয় চিফ হুইপ মো. নুরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এসএম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মো. সাইফুল আলম, মো. আবুল হাসনাত।

বিজ্ঞাপন

এদিকে শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে