Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস দুর্ঘটনাস্থল প‌রিদর্শনে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৭:০৯

দুর্ঘটনাস্থল প‌রিদর্শন করেছে কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

ঢাকা: রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল প‌রিদর্শন করেছে কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

রোববার (২৯ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ফেরিঘাট পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা সৌহার্দ্য পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসটিও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (২৪ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পড়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর