Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৯:০৫

ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।

ঢাকা: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক গবেষক ও শিক্ষাবিদ ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ড. শাকিরুল ইসলাম এই পদে বহাল থাকবেন। দায়িত্ব গ্রহণের শর্ত হিসেবে তাকে অন্যান্য সকল পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। মূলত প্রধানমন্ত্রীর বিভিন্ন বিশেষ কর্মসূচি, পলিসি প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্পগুলোর তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক ড. শাকিরুল ইসলাম খান দীর্ঘ ২৫ বছর ধরে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন। জাপানের ওইতা ইউনিভার্সিটি ও এহিমে ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও গবেষণার ক্ষেত্রে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং তিনি জনস্বাস্থ্য ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে একজন বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। বিশেষ করে ডেঙ্গু, কোভিড-১৯ এবং নিপাহ ভাইরাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার দীর্ঘ গবেষণার অভিজ্ঞতা রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর