Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে হামে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৮

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:২১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২১:০৮

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে হাম রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ২ জন এবং সন্দেহজনক হামে ১০ জন। এই সময়ে হামে আক্রান্ত ১০২৮ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ৯৭৪ জন।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ২ জন এবং সন্দেহজনক হামে ১০ জন। এই সময়ে হামে আক্রান্ত ১০২৮ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ৯৭৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩২৫৯ জন শিশু, এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪৬৮ জন।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে ৫৫ জন। এরপরই আছে ঢাকা বিভাগে ১০ জন। এ সময় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর