ঢাকা: জাতীয় সংসদে পাস হয়েছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৬’। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত এই বিলটি পাসের মাধ্যমে বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলো।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাস হয়।
সংসদের কার্যসূচি অনুযায়ী, চলতি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এই শ্রম আইন সংশোধন বিল উত্থাপন ও পাস করা হয়।
শ্রমিকদের অধিকার সুরক্ষা জোরদার, ট্রেড ইউনিয়ন গঠনের শর্তে পরিবর্তন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধি। মাতৃত্বকালীন সুবিধা ও অন্যান্য কল্যাণমূলক বিধান উন্নয়ন, শ্রমিকদের ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিলসংক্রান্ত বিধান শক্তিশালী করা। পূর্বে জারি হওয়া শ্রম সংশোধন অধ্যাদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করে এই বিল আনা হয়েছে বলে জানা গেছে।
সরকারি উদ্যোগে শ্রম খাতকে আধুনিক ও শ্রমিকবান্ধব করতে ধারাবাহিকভাবে সংশোধন আনা হচ্ছে। নতুন এই আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ আরও উন্নত হবে।