Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ০৮:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পদত্যাগের ঘোষণা দিয়েছেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি।

শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে দেয়া ওই পোস্টে আকবর হোসেন লিখেছেন, ‘Dear all- লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।’

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২ বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর