Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসবের আমেজে চারুকলা থেকে বের হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ০৯:৪৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:০৭

বৈশাখী শোভাযাত্রা

ঢাকা: আজ বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। এ সময় হাজারো জনতা শোভাযাত্রায় অংশ নিয়ে নববর্ষকে বরণ করে নিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেবে। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

বিজ্ঞাপন

এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পাঁচটি বিশাল মোটিফ, যার মধ্যে রয়েছে- মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। থাকছে নানা ঐতিহ্যবাহী ও প্রতীকী উপস্থাপনা। এর মধ্যে রয়েছে টেপা পুতুল, মাছ, বাঘ, হরিণ শাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া, ময়ূর ও ঘোড়ার প্রতিকৃতিও স্থান পেয়েছে। বিভিন্ন মুখোশের মধ্যে রয়েছে রাজা-রানি, প্যাঁচা, বাঘ, সিংহ ও খরগোশের মুখোশ।

পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত গাইছেন। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করছেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ উপস্থিত আছেন।

‎শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিদেশি অতিথিরাও অংশ নিয়েছেন।

সারাবাংলা/কেকে/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর