Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ২২:২৮

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা। ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা যেসব কারণে বাতিল হতে পারে তা জানিয়েছে দেশটি। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন।

বার্তায় আরও বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় আপনার ভিসার শর্ত মেনে চলুন। শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞাপন