Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এত অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:১৬

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

ঢাকা: আসন্ন বর্ষা মৌসুম ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আমরা মূলত মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা গ্রহণ করেছি।”

বিজ্ঞাপন

আসন্ন বর্ষা ও বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, “আগামী বর্ষা ও বন্যা মোকাবিলায় কী ধরনের আগাম পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি। বিশেষ করে নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোতে দ্রুত ও কার্যকরভাবে কী কী কাজ করা যায়, সে বিষয়েও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বর্ষায় জলাবদ্ধতার সমস্যার বিষয়ে তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। তবে রাতারাতি সব জলাবদ্ধতা দূর করা হয়তো সম্ভব হবে না। তবে সমস্যা সমাধানে আমাদের প্রবল আগ্রহ, আন্তরিকতা এবং সুনির্দিষ্ট উদ্যোগ রয়েছে।”

বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন সফরসূচি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফর করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর