Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষা খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৮:১২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:০২

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা: বিগত ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের শাসনামলে শিক্ষা খাতে সংঘটিত ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে তদন্তের পরিধি ব্যাপক হওয়ায় শ্বেতপত্র প্রকাশের জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য জনাব মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

সংসদ সদস্য শিমুল বিশ্বাস তার প্রশ্নে জানতে চান, বিগত ‘ফ্যাসিবাদী সরকার’ কর্তৃক শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৮-০৯ অর্থবছর হতে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত সময়ে শিক্ষা খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনার জন্য তদন্ত কার্যক্রমের বিষয়ে সরকার নীতিগতভাবে গুরুত্বারোপ করেছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর