ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী। আর এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ১০ জন মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
বুলেটিন থেকে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে আট হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১০ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুইজন মারা গেছেন।
সর্বশেষ গত মঙ্গলবার (৪ মে) মোছা নিলুফা বেগম (৫৭) নামে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার এক হজযাত্রী মারা গেছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১৫ হাজার ৮১৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ১১ হাজার ৯৫৫ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।