Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১২:৪২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৪২

ঢাকা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের চারটি সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

আবহাওয়ার বিশেষ বার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুমণ্ডলীয় অস্থিরতার প্রভাব চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে অনুভূত হবে। এর ফলে সাগরে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেতে পারে এবং নৌযান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে কোনো অবস্থাতেই গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলে এবং ট্রলার মালিকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

হাসপাতালে ভর্তি সারজিস আলম
২৮ এপ্রিল ২০২৬ ১৭:১৮

আরো

সম্পর্কিত খবর